ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১০:৩৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএমডিএ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 10:19 pm

সোনালী ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন।

বুধবার দুপুরে ঢাকা সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে বিএমডিএ চেয়ারম্যান জানান, উত্তরবঙ্গের সেচ সংকট নিরসন ও কৃষি উন্নয়নে মহানন্দা নদী থেকে ডাবল লিফটিং পদ্ধতিতে পানি এনে খালে সরবরাহ করার পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর প্রায় ১৬ কিলোমিটার এলাকা বিস্তৃত এ প্রকল্পের মাধ্যমে কয়েক লাখ একর জমিতে সেচ সুবিধা দেওয়া সম্ভব হবে।

ইতোমধ্যে সংস্থাটির পক্ষ থেকে প্রায় ২ হাজার কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প এবং ১০ হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্প সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। তিনি জানান, প্রস্তাবিত প্রকল্পগুলোর বিষয়ে প্রধানমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। প্রকল্পগুলো অনুমোদিত হলে বরেন্দ্র অঞ্চলের ১৬টি জেলার কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আসবে।