ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১১:১৯ অপরাহ্ন

হবিগঞ্জে হামলায় রাজশাহীতে এনসিপির মশাল মিছিল

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর এনসিপি।

গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মহানগরী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার ঘুরে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

মিছিলে মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাজু, আতিকুর রহমানসহ ছাত্রশক্তি ও যুবশক্তির জেলা ও মহানগরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।