ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১১:০৬ অপরাহ্ন

সেবা ও জবাবদিহিতা নিশ্চিতে রাজশাহীতে মতবিনিময় সভা

  • আপডেট: Wednesday, July 29, 2026 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: মানবাধিকারভিত্তিক সরকারি সেবা নিশ্চিত করা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে রাজশাহীতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় আইন ও সালিশ কেন্দ্রের (এএসকে) সহায়তায় এবং অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) বাস্তবায়নে এ সভা আয়োজিত হয়।

সভায় স্বাস্থ্য, কৃষি, ভূমি, আনসার-ভিডিপি ও বিবাহ নিবন্ধন বিভাগের কর্মকর্তারা অংশ নেন। বক্তারা প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও যুবসমাজের অধিকার সুরক্ষায় স্বচ্ছতা ও সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল জজ শরিফুল ইসলাম খান, বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী, প্রজেক্ট কো-অর্ডিনেটর আহসানুল্লাহ সরকার রিপন এবং প্রজেক্ট অফিসার নাজমুন নাহার সুমি।