বাউয়েট ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ
প্রেস বিজ্ঞপ্তি: নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে সামার-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাউয়েট প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ সরকার এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী প্রভা আঞ্জুম ও সুমাইয়া ঐশীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রক্টর ড. প্রকৌশলী মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা মাছুদার রহমান, ট্রেজারার কর্নেল শওকত হুসেন (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.) সহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন অগ্রজ শিক্ষার্থীরা এবং মাননীয় উপাচার্য তাদের হাতে শিক্ষণীয় বই তুলে দেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে পরবর্তীতে এক বিশেষ ফটোসেশন এবং সাংস্কৃতিক ক্লাবের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।











