ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ১০:২২ অপরাহ্ন

শিল্প প্রতিষ্ঠানের সাথে রুয়েটের এমএসই বিভাগের স্মারক স্বাক্ষর

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 9:44 pm

রুয়েট প্রতিনিধি: শিল্পক্ষেত্রের সাথে একাডেমিক মেলবন্ধন জোরদার এবং শিক্ষার্থীদের কর্মমুখী দক্ষতায় উন্নীত করার লক্ষ্যে দেশের চারটি শিল্পপ্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মেটেরিয়াল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

মঙ্গলবার রুয়েটের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমএসই বিভাগের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। এ যৌথ উদ্যোগের আওতায় রুয়েট শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট, ইন্টার্নশিপ, যৌথ গবেষণা ঢ়ৎড়লবপঃ, কারিকুলাম আধুনিকায়ন এবং ল্যাবরেটরি সমৃদ্ধকরণ সহ বিভিন্ন বহুমাত্রিক সহায়তামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এর ফলে রুয়েটের শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি দেশের শিল্পখাত একদল অভিজ্ঞ ও দক্ষ প্রকৌশলী লাভ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রুয়েটের মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, অধ্যাপক ড. মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানসমূহের স্বত্বাধিকারী ও প্রতিনিধিবৃন্দ।

রুয়েটে পালিত হলো এমএসই ডে: এদিকে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) উৎসবমুখর পরিবেশে ‘এমএসই ডে ২০২৬’ উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার রুয়েট অডিটোরিয়ামে এমএসই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বিশেষ দিনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেটেরিয়াল সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। উদযাপনের শুরুতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

পরবর্তীতে অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে বিভাগের শিক্ষার্থীবৃন্দ নিজ নিজ থিসিস উপস্থাপন করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, বুয়েটের কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং এমএসই অ্যাসোসিয়েশনের ট্রেজারার পবিত্র প্রসাদ মণ্ডল।