ঢাকা | জুলাই ২৯, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাবিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 9:46 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদালয়ে (রাবি) সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার আসল কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদানের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট এক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এতে প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর রেজাউল করিমকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন ফার্মেসী বিভাগের প্রফেসর গোলাম ছাদিক, ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর আসাদুল হক, দর্শন বিভাগের প্রফেসর আরিফুল ইসলাম এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর এ নাঈম ফারুকী।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তদন্ত কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেছে।