ঢাকা | জুলাই ২৮, ২০২৬ - ১০:২২ অপরাহ্ন

রাজশাহীর অধিকার ও স্বার্থ রক্ষায় এনসিপির মানববন্ধন

  • আপডেট: Tuesday, July 28, 2026 - 9:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর স্থানীয় স্বার্থ ও নাগরিক অধিকার রক্ষার দাবিতে জিরো পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগর শাখা।

মঙ্গলবার বেলা ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহানগর শাখার আহ্বায়ক মোবাশ্বের আলী।

তিনি অভিযোগ করেন, রাজশাহী থেকে নেসকোসহ বেশ কিছু আঞ্চলিক অফিস বগুড়ায় স্থানান্তর করার প্রক্রিয়া চলছে, যা রাজশাহীর মানুষের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ। অনতিবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে এনসিপি মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান, জাতীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, নারী শক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক উড়সী মাহফিলা ফাতিহা এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন বক্তব্য রাখেন।