নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন
স্টাফ রিপোর্টার: উত্তরবঙ্গের বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল হক মোহাম্মদের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিষয়টি নিশ্চিত করে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জানান, দ্রুতই পুরো পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হবে এবং নতুন সদস্যরা যুক্ত হওয়ার পরই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন।











