এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালকের রাজশাহী এসিডি অফিস পরিদর্শন
স্টাফ রিপোর্টার: বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি)-এর কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করতে রাজশাহী সফর করেছেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া।
শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে এসিডির রাজশাহী কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসিডির নির্বাহী পরিচালক সালীমা সারোয়ারের সভাপতিত্বে সভায় সংস্থার চলমান প্রকল্প, জলবায়ু পরিবর্তন অভিযোজন, সুশাসন, তথ্য অধিকার এবং নারী ও শিশু সুরক্ষা কার্যক্রমের সার্বিক চিত্র পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন টিম লিডার সুব্রত কুমার পাল।
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক এসিডির কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএ) অর্জনে গুরুত্বারোপ করেন। সফরে মহাপরিচালকের সঙ্গে তাঁর একান্ত সচিব শরিফ আহম্মেদ ও প্রশাসনিক কর্মকর্তা বাহাদুর রইচুর রহমান উপস্থিত ছিলেন।











