ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১১:৪৭ অপরাহ্ন

বৃষ্টিতে রাজশাহীতে বেড়েছে সবজির দাম, বিপাকে ক্রেতারা

  • আপডেট: Friday, July 10, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: টানা বর্ষণের অজুহাতে রাজশাহীর বাজারে সব ধরনের সবজির দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে।

এতে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন। বিক্রেতাদের দাবি, বৃষ্টিতে খেত থেকে ফসল তুলতে না পারায় বাজারে সরবরাহ কমে গেছে, যার প্রভাব পড়েছে দামে।

শুক্রবার নগরীর মাস্টার পাড়া ও খড়খড়ি পাইকারি বাজারে দাম কিছুটা কম থাকলেও খুচরা বাজারে তা বেশ চড়া দামে বিক্রি হচ্ছে।

বাজারে বর্তমানে প্রতি কেজি আলু ২৫ থেকে ৩০ টাকা, বেগুন ৫০ থেকে ৬০ টাকা, পটল ২০ টাকা, করলা ৩০ থেকে ৪০ টাকা, কাঁকরোল ৬০ টাকা এবং ঢেঁড়স ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচের দাম এক লাফে বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতারা অসন্তোষ প্রকাশ করে জানান, একই বাজারে বিভিন্ন দোকানে দুরকম দামে সবজি বিক্রি হচ্ছে। কিছু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট দেখিয়ে বেশি দাম নিচ্ছেন। সরবরাহ স্বাভাবিক হলে দ্রুত দাম কমে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।