নগরীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ২৩
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ২৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে।
আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৩ জন, মাদক মামলায় অভিযুক্ত ৪ জন এবং অন্যান্য অপরাধমূলক মামলায় আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।











