ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১:৩৯ পূর্বাহ্ন

রাজশাহীতে কেক ব্রাইট প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে বৃহস্পতিবার মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহার করে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি করায় নগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকার ‘কেক ব্রাইট’ প্রতিষ্ঠানটিকে ৮ হাজার (আট হাজার) টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।