ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ১:৩৮ পূর্বাহ্ন

আরএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৩

  • আপডেট: Thursday, July 9, 2026 - 10:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশ গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অপরাধের অভিযোগে মোট ২৩ জনকে গ্রেপ্তার করেছে।

আরএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক মামলায় ৯ জন এবং অন্যান্য অপরাধে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।