ঢাকা | জুলাই ৪, ২০২৬ - ৪:১১ পূর্বাহ্ন

রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: Thursday, July 2, 2026 - 10:37 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাসিক কর্মচারী ইউনিয়ন ও মতিহার ধরমপুর লিচুবাগান নূরানী জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকেলে নগর ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাসিক প্রশাসক নাগরিক সেবা সুনিশ্চিত করতে সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের দিক-নির্দেশনা প্রদান করেন। রাসিক কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে আনুতোষিক তহবিল গঠনে সার্বিক সহযোগিতা করায় কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে প্রশাসক মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এদিকে, রাসিক প্রশাসকের সঙ্গে মতিহার ধরমপুর লিচুবাগান নূরানী জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার নগর ভবনে সাক্ষাৎকালে কমিটির নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের কাছে মসজিদের উন্নয়নে সার্বিক সহযোগিতা কামনা করলে তিনি পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এসময় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন সরকার, সহ-সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম মন্ডল, সহ-সভাপতি তোজাম্মেল হক, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহা. মনিরুল হকসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।