ঢাকা | জুলাই ১, ২০২৬ - ১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

চারঘাটের প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পুঠিয়ায় গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, June 30, 2026 - 10:33 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর চারঘাট থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জুয়েল রানাকে গ্রেপ্তার করেছে পুঠিয়া থানা পুলিশ। গত সোমবার রাত আনুমানিক ১১টায় পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল রানা পুঠিয়া উপজেলার নামাজগ্রাম এলাকার আবুল কালাম আজাদের ছেলে এবং বানেশ্বর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা গেছে, জুয়েল রানা চারঘাট থানার ২০১৮ সালের ১৪ অক্টোবরের একটি মামলার (মামলা নং-১৮/৩৮৪, জিআর নং-৩৮৪/১৮) ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে পেনাল কোডের ৪১৯, ৪২০, ৩৮৫ ও ১০৯ ধারায় পরিচয় গোপন করে জালিয়াতি, প্রতারণা, চাঁদাবাজি এবং অপরাধে সহায়তার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।