ঢাকা | জুন ৩০, ২০২৬ - ২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের অভিযোগ, যুবকের সাজা

  • আপডেট: Monday, June 29, 2026 - 10:32 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। গত রোববার দুপুরে উপজেলার ওয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, ওয়ালিয়া গ্রামের আলামিন (২৩) দীর্ঘদিন ধরে মাদকের টাকার জন্য তার মাকে মারধর ও মানসিক নির্যাতন করে আসছিল। ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে গত রোববার দুপুরে মা নিজে ওয়ালিয়া পুলিশ ফাঁড়িতে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আলামিনকে মাদকদ্রব্যসহ আটক করে।

পরে আটককৃত আলামিনকে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম পলাশ জানান, আইনি প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।