ঢাকা | জুন ৩০, ২০২৬ - ২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩তম সভা অনুষ্ঠিত

  • আপডেট: Monday, June 29, 2026 - 10:34 pm

প্রেস বিজ্ঞপ্তি: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১৩তম সভা গতকাল সোমবার সকাল ১১:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খাদেমুল ইসলাম মোল্যা।

সিন্ডিকেটের সদস্য সচিব ও রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)-এর সঞ্চালনায় সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য মোহাম্মদ আলী দ্বীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. হাবিবুল্লাহ, ব্যবসা ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. কানিজ হাবিবা আফরিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. শামীম আহমদ এবং ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস দপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব জনাব জহিরুল ইসলাম অনলাইনে সভায় যুক্ত ছিলেন।