ঢাকা | জুন ২৯, ২০২৬ - ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম

তানোরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

  • আপডেট: Monday, June 29, 2026 - 10:33 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিবরণ তুলে ধরেন তানোর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) উৎপল।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা তানোরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।