ঢাকা | জুন ২৮, ২০২৬ - ৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম

রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অ্যানুয়াল অ্যাওয়ার্ড প্রোগ্রাম অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, June 28, 2026 - 12:38 pm

প্রেস বিজ্ঞপ্তি: রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ২০২৫-২০২৬ রোটারি বর্ষের ‘অ্যানুয়াল অ্যাওয়ার্ড প্রোগ্রাম’ গত ২৬ জুন গত শুক্রবার কক্সবাজারের হোটেল সী প্যালেসের বলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশ থেকে আসা প্রায় দুই হাজার রোটারিয়ানের উপস্থিতিতে এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চিফ কান্ট্রি কো-অর্ডিনেটর ইশতিয়াক এ. জামান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ডি-৬৪ অ্যাডমিন মাহমুদুল হাসানসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

এ বছর ‘রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী’ মোট পাঁচটি পুরস্কার অর্জন করেছে। ক্লাবের প্রেসিডেন্ট আনিসুর রহমান নোবেল ‘গোল্ডেন প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড’ ছাড়াও ক্লাব হিসেবে সর্বোচ্চ সম্মানসূচক ‘প্লাটিনাম অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

উল্লেখ্য, এই প্রথম রাজশাহীর কোনো ক্লাব এই মর্যাদাপূর্ণ প্লাটিনাম অ্যাওয়ার্ড পেল। ক্লাব প্রেসিডেন্টের পাশাপাশি ক্লাবের সেক্রেটারি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিকুল ইসলাম এবং ইনকামিং সেক্রেটারি খন্দকার ইমাম আল আমিন সম্রাট ক্লাবের পক্ষে পুরস্কারগুলো গ্রহণ করেন।