ঢাকা | জুন ১৬, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

ভোলাহাটে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

  • আপডেট: Monday, June 15, 2026 - 10:36 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের আলালপুর গ্রামের একটি আমবাগানে ৫৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ২৬ বোতল ইসকুফ সিরাপ জব্দ করেছে।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সোমবার রাত সোয়া ২টার সময় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের ভোলাহাট বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৫/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামস্থ একটি আমবাগানে অভিযানকালে মালিকবিহীন ৯৬ বোতল ফেন্সিডিল এর বিকল্প ভারতীয় নেশাজাতীয় ইসকুফ সিরাপ আটক করে। আটককৃত নেশাজাতীয় সিরাপগুলো ভোলাহাট থানায় হস্তান্তর শেষে একটি সাধারণ ডায়রী রুজু করা হয়।