ঢাকা | জুন ১৬, ২০২৬ - ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

পবায় হাজার বোতল অ্যালকোহলসহ গ্রেপ্তার ১

  • আপডেট: Monday, June 15, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীতে পবা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন পবা থানার মধ্যপুঠিয়াপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে হাসেম আলী (৬০)। গত রোববার রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে পবা থানার নওহাটা বাজার থেকে হাসেমকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হাসেমের দোকান ও বসতবাড়ী তল্লাশি করে তার কাছ থেকে ১ হাজার ৬৮ বোতলে মোট ৩২ হাজার ৪০ মি.লি. অ্যালকোহল উদ্ধার ও মাদক বিক্রয়ের নগদ ২১ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে নানা অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে আটক করা হয়েছে। মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ২ জন এবং অন্যান্য মামলায় ১১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।