ঢাকা | জুন ১৬, ২০২৬ - ৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট: Monday, June 15, 2026 - 10:38 pm

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পুনঃখননকৃত খাল পাড়ে বিএমডিএ’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে বাধাইড় ইউনিয়নের (ইউপি) ধামধুম খাল পাড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ও বিএমডিএর পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ নাঈমুল হাছান।

এসময় উপস্থিত ছিলেন বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, গোদাগাড়ী সার্কেল এএসপি মীর্জা আব্দুস সালাম, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খাঁন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ ও বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। একইদিন কামারগাঁ ইউনিয়নের (ইউপি) লব্ব্যাতলা খাল পাড়েও বৃক্ষরোপণ করা হয়।