ঢাকা | জুন ১৩, ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

কানসাট আম বাজার দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

  • আপডেট: Friday, June 12, 2026 - 11:24 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কানসাট আমবাজারের বিভিন্ন অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে গোপালনগর মোড় ও আমবাজার এলাকায় অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

এ সময় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ দখল ও নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আমবাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভাগীয় সিদ্ধান্ত বাস্তবায়নে আম চাষি,  ব্যবসায়ী ও আড়তদারদ, হাট ইজারাদারকে অবহিত করা হয়েছে না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করে।