ঢাকা | জুন ১৫, ২০২৬ - ৫:০৫ অপরাহ্ন

পোরশায় পেশাদার মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট: Wednesday, June 10, 2026 - 10:29 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় আবু সুফিয়ান মুকুল (৪২) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় তাকে উপজেলার নিতপুর ইউনিয়নের দুয়ারপাল গ্রামস্থ আম বাগানের ভিতর হতে আটক করা হয়। সে উপজেলার দুয়ারপাল (ভুট্টাপাড়া) গ্রামের মৃত হানিফের ছেলে।

পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। সে একজন পেশাদর মাদক ব্যবসায়ী। আটকের পর তার দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পিছনের কোচর হতে সাদা পলিথিনে মোড়ানো ২৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আবু সুফিয়ান মুকুলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ উপজেলায় মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।