ঢাকা | জুন ১০, ২০২৬ - ২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

বিভাগীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

  • আপডেট: Tuesday, June 9, 2026 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার নগরীর হেলেনাবাদ সরকারি কলোনি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার বজলুর রশীদ। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ও প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উদ্বোধনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন প্রধান অতিথি।

পরে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আল মামুন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নুর আখতার জান্নাতুল ফেরদৌস। এ সময় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।