ঢাকা | জুন ১০, ২০২৬ - ২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

নিয়ামতপুরে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

  • আপডেট: Tuesday, June 9, 2026 - 10:12 pm

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের আহারকান্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাগর আলী খন্দকার (২২)। বাবার নাম আলতাবুর রহমান। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার চৌপুকুরিয়া গ্রামে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে নিয়ামতপুর উপজেলার আহারকান্দর এলাকায় একজন ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। অভিযানকালে সাগর আলী খন্দকারের দেহ তল্লাশি করে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।