ঢাকা | জুন ৯, ২০২৬ - ১:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মহানগর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট: Monday, June 8, 2026 - 11:24 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগর ছাত্রদলের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হয়। এর অংশ হিসেবে রাজশাহী কলেজ ক্যাম্পাসের পদ্মপুকুরের সামনে বৃক্ষরোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) বলেন, ‘পরিবেশ রক্ষা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্ব আজ নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি। একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ছাত্রদল শুধু গাছ লাগানোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না, বরং নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং রোপণ করা গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে চায়।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, ছাত্রনেতা জাহিদ হাসান, নেহাল আহমেদ রায়হান, সারোয়ার আলম সাফি, জুবায়ের রশিদ, রুহুল আমিন, নেওয়াজ শরীফ সৌরভ, ফারহান হোসেন কেলভিনসহ রাজশাহী কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।