ঢাকা | জুন ৭, ২০২৬ - ১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময়

  • আপডেট: Saturday, June 6, 2026 - 10:20 pm

স্টাফ রিপোর্টার: আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে রাজশাহীস্থ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সাথে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় তিনি মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখা, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সামগ্রিক অপরাধ দমন কার্যক্রম জোরদার করার বিষয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ আইন-শৃঙ্খলা রক্ষা; মাদক, ছিনতাই ও অপরাধ নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে তাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এছাড়াও কমিউনিটি পুলিশিং এ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ যেন অন্তর্ভুক্ত হোন এ বিষয়টিও নিশ্চিত করতে বলেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর); উপ-পুলিশ কমিশনার (ফোর্স); বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি); আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও সিটিটিসি); অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) এবং রাজশাহীস্থ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ।