ঢাকা | জুন ১৩, ২০২৬ - ৬:২২ অপরাহ্ন

শিরোনাম

রামেক হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাত ব্যক্তির মৃত্যু: লাশ শনাক্তের অনুরোধ

  • আপডেট: Friday, June 5, 2026 - 10:58 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহটি রামেক হাসপাতালের হিমাগারে রাখা আছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য তার পরিবারের সন্ধান করছে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৮ মে ২০২৬ তারিখে ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২ জুন ২০২৬ তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো আত্মীয়-স্বজন বা পরিচয় পাওয়া যায়নি। ফলে মরদেহটি শনাক্ত করা সম্ভব হয়নি।

বর্তমানে মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের হিমাগারে (মর্গ) রাখা আছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি বা কোনো পরিবার এই ব্যক্তিকে চিনে থাকেন অথবা তার নিখোঁজ সংবাদের সাথে মিল পেয়ে থাকেন, তবে অবিলম্বে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগার অথবা নগরীর রাজপাড়া থানায় যোগাযোগ করে লাশটি শনাক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। রাজপাড়া থানার মোবাইল নম্বর: 01303778943