ঢাকা | জুন ১৭, ২০২৬ - ২:১৮ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে শিল্পমন্ত্রীর মতবিনিময়

  • আপডেট: Friday, June 5, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে রাজশাহীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বিকেলে রাজশাহী চেম্বার অব কমার্স, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতি, নাসিব, বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির নেতৃবৃন্দরা মন্ত্রীর সাথে রাজশাহীতে ব্যবসার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

এসময় নেতৃবৃন্দরা মন্ত্রীকে ভুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, শিল্প সচিব ওবায়দুর রহমান, বিসিকের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিসিকের রাজশাহী এবং রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো: হাসেন আলী, সহসভাপতি জিয়া উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো: লিয়াকত আলী, সাধারন সম্পাদক আব্দুল কাদের মুন্না, বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির সভাপতি মো: হাসেন আলী, সাধারন সম্পাদক সৈয়দ আহম্মদ জাকি, সহ সভাপতি আব্দুল মালেক, চেম্বার পরিচালক শাকিলুর রহমান প্রমুখ।