ঢাকা | জুন ৫, ২০২৬ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে বিভিন্ন দাবিতে চিকিৎসক সমাজের মানববন্ধন

  • আপডেট: Thursday, June 4, 2026 - 11:01 pm

স্টাফ রিপোর্টার: এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত নোটিশ প্রত্যাহার, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিসিএস পরীক্ষায় বয়সসীমা ৩৪ বছর নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চিকিৎসক সমাজের উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজের মূল ফটকে এই কর্মসূচির আয়োজন করে মেডিকেল শিক্ষার্থী ও সর্বস্তরের চিকিৎসক সমাজ। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, এফসিপিএস ট্রেইনি সংক্রান্ত সাম্প্রতিক নোটিশ চিকিৎসকদের পেশাগত অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। তারা দ্রুত এই নোটিশ প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

এছাড়া বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের জন্য বয়সসীমা ৩৪ বছর নির্ধারণের দাবি জানিয়ে বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি শিক্ষা ও প্রশিক্ষণের কারণে চিকিৎসকরা অন্যান্য পেশার তুলনায় পিছিয়ে পড়ছেন। বিক্ষোভকারীরা জানান, তাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে বিপুল সংখ্যক মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক অংশগ্রহণ করেন।