ঢাকা | জুন ৫, ২০২৬ - ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী চেম্বার নেতৃবৃন্দের সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের মতবিনিময়

  • আপডেট: Thursday, June 4, 2026 - 11:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদের সাথে ইন্দোনেশিয়া রাষ্ট্রদূতের বাংলাদেশ -ইন্দোনেশিয়া দ্বি-পাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ হাসেন আলী।

স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি, আরসিসিআই জিয়াউদ্দিন আহমেদ। সভায় রাজশাহী অঞ্চলের যে সকল রপ্তানীযোগ্য পণ্য রয়েছে যেমনঃ পাট, আলু, সিল্ক, হস্তশিল্প, আম ইত্যাদি পণ্য সম্পর্কে রাজশাহী চেম্বারের পক্ষ থেকে আগত অতিথিদের সামনে বিস্তারিত তুলে ধরা হয়।

এ সময় সিনিয়র সহ-সভাপতি, আরসিসিআই, রাজশাহী শামসুর রহমান শান্তন বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের জন্য আরও গ্রহণযোগ্য শুল্ক পরিবেশ প্রয়োজন। বর্তমান এমএফএন শুল্ক কাঠামোতে – আলুতে ২০% এর উপর আবার ১২% ভ্যাট এবং ২.৫% আয়কর, এর ফলে পণ্যের গুণগতমান বেশী হওয়া সত্ত্বেও আমাদের রপ্তানীকারকদের জন্য ইন্দোনেশিয়ার বাজারে প্রতিযোগীতা করা কঠিন করে তোলে।

তিনি আরও বলেন, রাজশাহী চেম্বার আপনার দূতাবাসের মাধ্যমে বিটুবি ম্যাচমেকিং, যৌথ বাণিজ্য মেলা এবং বেসরকারি খাতের সম্পৃক্ততা সমর্থন করতে প্রস্তুত রয়েছে। রাজশাহীতে টু্যুরিজম শিল্পের যে বিশাল সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে অতিথিদের অবগত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত H.E. Ms. Listyowati বলেন, রাজশাহী চেম্বার কর্তৃপক্ষের আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তায় আমি মুগ্ধ। আশা করছি আজকের এই ভিজিট ও মুক্ত আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বেগবান হবে এবং ব্যবসায়িক যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে দুই অঞ্চলের ব্যবসায়ীদের মধ্যে ভবিষ্যতে আরও কার্যকর সম্পর্ক স্থাপনে সহায়ক হবে।

শেষে, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ হাসেন আলী আরসিসিআই-এর পক্ষ থেকে প্রধান অতিথি এবং তাঁর প্রতিনিধিদলের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ রেজাউল করিম, শাহ মোঃ মাইনুল হোসেন, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, মোঃ কামরুজ্জামান, গোলাম সাকলাইন, মোবাশ্বের আলী, নজরুল ইসলাম হেলাল, এস.এম আহসান হাবীব। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক পরিচালক মামুনুর রহমান, রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, রাজশাহী ওমেন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোজেটি নাজনীন, পরিচালক তাহেরা হাসেন, ওয়েব এর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য নাসরিন আক্তার মিলা, আফরোজা আজিজ, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম এবং উম্মে হাজ সিদ্দিকা প্রমুখ। সঞ্চালনায় ছিলেন প্রভাষক, আদর্শ কলেজ, রাজশাহী রিক্তা পারভীন।