ঢাকা | জুন ৪, ২০২৬ - ১২:১৪ পূর্বাহ্ন

রাসিকের মৃত ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের চেক বিতরণ

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 10:10 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের ৫ জনকে আনুতোষিকের চেক বিতরণ করেন। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাকিল ও রাসিক কর্মচারী মরহুম আজাহার আলীর সন্তান মীর আলম ডন। অনুষ্ঠানে বিদ্যুৎ শাখার স্ট্রিট লাইট পরিদর্শক নজরুল ইসলাম, স্বাস্থ্য শাখার এমএলএসএস জালাল উদ্দিন, ওয়ার্ড সচিব মরহুম ফজলুল হকের পক্ষে স্ত্রী সাবিনা খাতুন, হিসাব বিভাগের দপ্তরী মরহুম আজাহার আলীর পক্ষে তাঁর স্ত্রী আলেয়া বেগম, মরহুম আবুল কাশেমের পক্ষে পুত্র নাহিদ হাসান, সালেহীন হাসান ও আয়েশা বেগম আনুতোষিকের চেক গ্রহণ করেন।

এ সময় রাসিক প্রশাসক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীগণের পরিবারের সদস্যদের খোজখবর নেন। অনুষ্ঠানে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাবরক্ষণ কর্মকর্তা সহিদুল হকসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।