ঢাকা | জুন ৩, ২০২৬ - ১১:২০ অপরাহ্ন

সাব-সেক্টর কমান্ডার গিয়াস আহমেদের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদের স্মরণ সভা

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতা যুদ্ধে সাবসেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দীন আহমেদ চৌধুরী মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর কমান্ড যৌথ ভাবে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বুধবার জেলা কমান্ড কার্যালয়ে জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকার সভাপতিত্বে ও জেলা সদস্যসচিব (ডেপুটি কমান্ডার) বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্ম মহাসচিব ও চীপ কো-অর্ডিনেটর বাংলাদেশ মুক্তিসংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ’৭১ (কানপাড়া/রাজশাহী) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরীফ উদ্দীন। সভায় অংশ গ্রহণ করেন জেলা-মহানগর কমান্ডের ও থানা-উপজেলার মুক্তিযোদ্ধা গণ।

বক্তব্য রাখেন সাবেক সচিবালয় কমান্ডার উপ-সচিব (অবঃ) বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, জেলা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার। জেলা কমান্ডের সদস্য সচিব-মাসুদ আহম্মদ, মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, থানা/উপজেলা কমান্ডের পক্ষে বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান (গোদাগাড়ী) বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান (বাগমারা), বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান-শফি (বাঘা), বীরমুক্তিযোদ্ধা হারুন অর-রশদী (গোদাগাড়ী), বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক (পবা)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাবেক ডেপুটি কমান্ডার ও সংগঠক বাংলাদেশ মুক্তি সংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ ‘৭১ (কানপাড়া/রাজশাহী) বীর মুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা বহুমুখি সমবায় সমিতির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস মনিরুল হক চৌধুরী জোহা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা আয়ুবুর রহমান ও জেলা কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, নওহাটা পৌর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রমুখ।