দেশে প্রতিষ্ঠিত খেলোয়াড়গণ আর বেকার থাকবে না: এমপি মিলন
স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন বলেছেন, সরকার খেলোয়াড়দের কথা চিন্তা করে প্রতিষ্ঠিত খেলোয়াড়দের সম্মানী ভাতা এর আওতায় নিয়েছেন। সেই সাথে চতুর্থ শ্রেণি হতে খেলা ও সাংস্কৃতিক চর্চাকে বাধ্যতামূলক করা হয়েছে। যারা এই সকল ইভেন্টে ভাল করবে তাদের সরকারি ভাবে সম্মানী ভাতা এর আওতায় নিয়ে আসবে সরকার। এটা বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক রাষ্ট্র সংস্কারের ৩১দফার মধ্যে রয়েছে।
পবা উপজেলার আফি নেপালপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আফি নেপালপাড়া অগ্রদূত সংঘের আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে ডে-নাইট ফুটবল টুর্নামেন্টে চূড়ান্ত পর্বের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এসব কথা বলেন। খেলা শেষে তিনি বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার ও নগদ অর্থ প্রদান করেন। উদ্বোধনী ও পুুরস্কার বিরতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন।
বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য ও তানোর পৌর বিএনপির সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম ও পবা উপজেলা যুবদলের সাবেক নির্বাহী সদস্য মাজদার হোসেন। এই টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ।











