ঢাকা | জুন ২, ২০২৬ - ১১:৩১ অপরাহ্ন

তরুণ সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

  • আপডেট: Tuesday, June 2, 2026 - 10:28 pm

স্পোর্টস ডেস্ক: রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলাম বলেছেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার উন্নয়ন মানে, দেশের উন্নয়ন।

মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নব-গঠিত অ্যাডহক কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাই তিনি কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা প্রদানসহ আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এছাড়াও ছেলেমেয়েদের মাদক থেকে বিরত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন। সেইসাথে খেলাধুলার উন্নয়নের মাধ্যমে দেশকে বিশ্বের দরবারে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আমাদেরকে প্রতিটি ইভেন্টের খেলাধুলা নিয়মিত চালিয়ে যেতে হবে ও খেলার উন্নয়নের জন্য যা কিছু করা দরকার করতে হবে।

সভায় খেলাধুলার উন্নয়ন ও সংস্কার বিষয়ে বেশকিছু গুরুতপুর্ন সিদ্ধান্ত গৃহিত হয়। নব-গঠিত অ্যাডহক কমিটির সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাঃ সবুর আলী, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মনিরা খাতুন, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মাজাম্মেল হক ও সদস্য সাইফুদ্দিন বাচ্চু উপস্থিত ছিলেন।