ঢাকা | জুন ১, ২০২৬ - ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম

উত্তরাঞ্চলের সকল উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে রাজশাহী: মাহমুদা হাবীবা

  • আপডেট: Monday, June 1, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা বলেছেন, উত্তরাঞ্চলে সরকারে সকল উন্নয়ন কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে রাজশাহী। দুই জেলার মানুষের মুখপাত্র হয়ে সংসদে সকল সমস্যা তুলে ধরে, তা সমাধানে ভূমিকা রাখারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সোমবার বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  এমপি মাহমুদা হাবীবা বলেন, দেশের উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে সরকার বড় ধরনের গ্র্যান্ড বরাদ্দ করেছে। সুযোগ রয়েছে ভোকেশনাল প্রশিক্ষণের এবং কর্মসংস্থানের। তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, এই অঞ্চলে যত উন্নয়নমূলক কাজ হবে এর কেন্দ্রবিন্দু হবে রাজশাহী। তিনি বলেন, একটি দেশের সরকার নিজে উন্নয়ন করতে পারেনা। উন্নয়নের জন্য প্রতিটা নাগরিককে পাশে থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, নাগরিক প্রধান ভূমিকা পালন করবে। সরকার শুধু সহযোগিতা করবে। তিনি রাজশাহীবাসী ও নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এখানকার নেতাদের হাত ধরেই তাঁর রাজনীতি শুরু হয়েছিলেন। সেইসাথে কৃষকদল ও রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এর নেতাকর্মীদের। তিনি বলেন, রাজশাহী হচ্ছে কৃষি প্রধান অঞ্চল। এজন্য এখানকার কৃষিপণ্যেও ন্যায্য মুল্য ও কৃষক যেন ন্যায্যমূল্য পান তারজন্য রাজশাহীতে একটি কৃষি হাব গড়ে তোলা হবে। সেইসাথে জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বদা কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য দেবাশিষ রায় মধু, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, রায়হানুল আলম রায়হান, রুকুনুজ্জামান আলম ও মিজানুর রহমান মিজান, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকায়িরা ও সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, নবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারওয়ার জাহান, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম।

এছাড়াও মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, মহিলাদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম, মহানগর ওলামা দলের আহ্বায়ক আবিদ হাসান মুন্না, সদস্য সচিব ফরহাদুল ইসলাম পলাশ, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা তাজউদ্দিন ও সদস্য সচিব কাজী নুুরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক মিলন, জেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন সরকার শামীম ও সদস্য সচিব আলামিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ উপস্থিত ছিলেন।

এর আগে এমপি মাহমুদা হাবীবা রাজশাহীতে আসার পরেই পুঠিয়ার ঝলমলিয়া থেকে কৃষকদলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে রাজশাহী ভূবনমোহন পার্কে নিয়ে আসেন। সেখানেই তাকে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।