ঢাকা | মে ৮, ২০২৬ - ১০:৩৯ অপরাহ্ন

রাজশাহী চেম্বার সভাপতিকে গ্রন্থাগারের শুভেচ্ছা প্রদান

  • আপডেট: Friday, May 8, 2026 - 10:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সাধারণ গ্রন্থাগারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি ও রাজশাহী সাধারণ গ্রন্থাগারের আজীবন সদস্য  হাসেন আলী।

শুক্রবার সন্ধ্যায় রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক ড. গোলাম মাওলা নবনির্বাচিত সভাপতি হাসেন আলীর হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেন। এ সময় বক্তারা বলেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্য, শিল্পোন্নয়ন ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে হাসেন আলীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী শাহমুখদম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, গ্রন্থাগারের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আনিসুর রহমান, মনিরুজ্জামান উজ্জ্বল, কোষাধ্যক্ষ মশিউর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

বক্তারা রাজশাহী চেম্বারের উন্নয়নের পাশাপাশি রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সার্বিক কল্যাণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে হাসেন আলীর সহযোগিতা কামনা করেন। সংবর্ধনার জবাবে চেম্বার সভাপতি হাসেন আলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাজশাহীর ব্যবসায়িক উন্নয়নের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন।