ঢাকা | মে ৮, ২০২৬ - ১০:২৮ অপরাহ্ন

পোরশায় পুকুরের পানিতে ডুবে শিশুর প্রাণহানি

  • আপডেট: Friday, May 8, 2026 - 10:21 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে আবরার ফাহাদ নামে আড়াই বছরের এক শিশুর সন্তানের মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দীঘিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।

জানা গেছে, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পরিবারের সকলের অজান্তে বাড়ির পার্শ্বে খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে ফাহাদ মারা যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে মৃত অবস্থায় শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে।

পরিবারে সদস্যরা জানান, ওই পরিবারের দুই ভাই আব্দুল কুদ্দুস ও আব্দুল কাদেরের দুই ছেলে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এসময় কাদেরের ছেলে দেড় বছর বয়সের ফারহান সাদিককে জীবিত উদ্ধার করা গেলেও কুদ্দুসের ছেলে আবরার ফাহাদ পানিতে ডুবে মারা যায়।