চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপিত
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির উদ্যোগে এক আলোচনা সভা অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গী।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার একেএন ওয়াসিম ফিরোজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বাংলা বিভাগের প্রধান গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে আলোচকরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার বহুমাত্রিক প্রতিভা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহবান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন। শেষে জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন গোষ্ঠীর শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।











