ঢাকা | মে ৮, ২০২৬ - ১০:৩৯ অপরাহ্ন

তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করবে খেলাধুলা: এমপি মিলন

  • আপডেট: Friday, May 8, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

তিনি বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার সকালে নওহাটার সিন্দুর কুসুম্বী শিয়ালবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বর্তমান সময়ে তরুণ সমাজ নানা ধরনের সামাজিক অবক্ষয়ের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার উদ্বেগজনক। এই পরিস্থিতি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওহাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ইলিয়াস আলী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নবাব। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য শরিফুর রহমান শরীফ, নওহাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারি, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, রাজশাহী জেলা যুবদলের সদস্য ড. মোজাফফর হোসেন মুকুল, নওহাটা পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজাদ আলী সরকার, মিজানুর রহমান মিজান।