ঢাকা | মে ৮, ২০২৬ - ১০:৪৩ অপরাহ্ন

বাগমারায় মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে ইমামের মৃত্যু

  • আপডেট: Friday, May 8, 2026 - 10:22 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে সাজেদুর রহমান (৩২) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম এবং ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া মহল্লার মৃত আমির আলীর ছেলে।

শুক্রবার সকালে সূর্যপাড়া মহল্লার বেইলী ব্রিজ সংলগ্ন ফকিরনী নদীতে এ ঘটনা ঘটে।

পরিবারিক সূত্রে জানা গেছে, সাজেদুর রহমান সকালে ফকিরনী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নদীর পানিতে পড়ে নিখোঁজ হন। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু তার কোন হদিস না পাওয়ায় পরে বিষয়টি বাগমারা থানা, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও রাজশাহী ডুবুরি দলকে অবহিত করা হয়।

এরপর পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর সাজেদুর রহমানের লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনজার্চ (ওসি) জিল্লুর রহমান বলেন, ইমাম সাজেদুর রহমান মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।