ঢাকা | মে ৬, ২০২৬ - ৯:২৪ পূর্বাহ্ন

রাসিক প্রশাসকের সাথে শহিদ নজমুল হক বালিকা বিদ্যালয়ের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 12:15 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

গতকাল সোমবার বিকেলে নগর ভবনে সৌজন্য সাক্ষাৎকালে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান তারা। সাক্ষাৎকালে শিক্ষকরা শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন।

এ সময় রাসিক প্রশাসক শিক্ষকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং শিক্ষা খাতের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবুল আখতার, সিনিয়র শিক্ষক অমল কুমার ঘোষ, নিঘাত নূরানী, বেরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।