ঢাকা | মে ৪, ২০২৬ - ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

মান্দায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট: Sunday, May 3, 2026 - 10:00 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভারশোঁ ইউনিয়নের কবুলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জিতেন্দ্রনাথ ঋষি (৫০) ও নিরঞ্জন ঋষি (২২)। তারা দুজনেই উপজেলার গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া এলাকার বাসিন্দা। ঘটনায় মান্দা থানায় তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক জাকিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাতে কবুলপুরগামী রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় জিতেন্দ্রনাথ ঋষি এবং নিরঞ্জন ঋষিকে গ্রেপ্তারসহ তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা বলে জানায় পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোউর চন্দ্র নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয় যায়।

পুলিশ আরও জানায় অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি কালো হাতব্যাগ ও মাদক বহনের কজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ। গতকাল রোববার তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।