আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ
স্টাফ রিপোর্টার: আইনজীবীদের কল্যাণে গঠিত তহবিলের উদ্যোগে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার রাজশাহী আইনজীবী সমিতির কার্যালয়ে এ অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিক দৃষ্টান্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহিদী এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমশেদ আলীসহ অন্যান্য আইনজীবীবৃন্দ। এ সময় মরহুম অ্যাডভোকেট মকবুল হোসেনের সহধর্মিণীর হাতে এককালীন অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।











