ঢাকা | মে ৪, ২০২৬ - ২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ

  • আপডেট: Sunday, May 3, 2026 - 10:26 pm

স্টাফ রিপোর্টার: আইনজীবীদের কল্যাণে গঠিত তহবিলের উদ্যোগে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার রাজশাহী আইনজীবী সমিতির কার্যালয়ে এ অনুদানের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইনজীবীরা সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কল্যাণে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিক দৃষ্টান্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহিদী এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জমশেদ আলীসহ অন্যান্য আইনজীবীবৃন্দ। এ সময় মরহুম অ্যাডভোকেট মকবুল  হোসেনের সহধর্মিণীর হাতে এককালীন অনুদানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।