ঢাকা | এপ্রিল ২৪, ২০২৬ - ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা পরিষদের প্রশাসকগণের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

  • আপডেট: Thursday, April 23, 2026 - 10:40 pm

সোনালী ডেস্ক: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে জেলা পরিষদের প্রশাসকগণের জন্য তিনদিনব্যাপী “জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ” প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনআইএলজি সম্মেলন কক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইএলজি-এর মহাপরিচালক ইসমাইল হোসেন। প্রশিক্ষণ শেষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)সহ অন্যান্য প্রশাসকদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এ সময় দেশের বিভিন্ন জেলা পরিষদের প্রশাসকগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।