ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

ব্যক্তিগতভাবে কার্ড তৈরি করে সামগ্রী বিতরণ, তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

  • আপডেট: Monday, April 20, 2026 - 10:11 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: সরকারি কর্মসূচির আদলে ব্যক্তিগতভাগে তৈরিকৃত কার্ড অর্থের বিনিময়ে বিতরণ ও সেই কার্ডের মাধ্যমে চালসহ বিভিন্ন সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছে জেসমিন খাতুন নামে এক নারীর বিরুদ্ধে। ওই নারী মাসকুরা ট্রেডার্স নামে তার প্রতিষ্ঠানের মাধ্যমে এ কার্ড বিতরণ করেছেন, যা সরকারি বিভিন্ন কর্মসূচির কার্ডের আদলে তৈরি করা।

বিষয়টি তদন্তের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন চাঁপাইনবাবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ।

সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, চালসহ বিভিন্ন সুবিধা দেয়ার কথা বলে,তার ইউনিয়নসহ আসপাশের বিভিন্ন ইউনিয়নে সরকারি বিভিন্ন কর্মসূচির আদলে তৈরিকৃত কার্ড ৪-৫ হাজার টাকার বিনিময়ে বিতরণ করছেন জেসমিন খাতুন। প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের কাছে কার্ড বিতরণের মাধ্যমে মোটা অংকের টাকা উত্তোলন করেছেন এ নারী।

জেলায় ইতিমধ্যেই একাধিক এনজিও মানুষের সাথে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে, পথে বসেছেন অনেকে। তাই বিষয়টি তদন্তের জন্য জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। আশাকরি বিষয়টি জেলা প্রশাসকসহ কর্তৃপক্ষ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

চাঁপাইনবাবগঞ্জের ধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, চেয়ারম্যান হিসাবে আমি বিষয়টি উপজেলা ও জেলা প্রশাসনকে জানিয়েছি, আমার বক্তব্য পরিস্কার, যদি অবৈধ হয় তাহলে প্রশাসন ব্যবস্থা নিবেন, আর যদি বৈধ হয় তাহলে সরকারের অনুমতি নিয়ে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে।

এ বিষয়ে জেসমিন খাতুন, এটা তার বিজনেস উল্লেখ করলেও, বিস্তারিত কিছুই বলতে রাজি হননি। শুধু বলেন তিনি মিল মালিকদের কাছে কমদামে চাল কিনে সাধারণ মানুষের কাছে বিক্রি করেন। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করছে জেলা প্রশাসন গঠিত তদন্ত দল। তদন্ত শেষেই বোঝা যাবে প্রতিষ্ঠানটি কোন মডেলে ব্যবসা পরিচালনা করছেন, সেটি বৈধ নাকি অবৈধ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।