ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

এসএসসি পরীক্ষায় কোচিং বাণিজ্য শিক্ষকদের ডিউটি না দেয়ার আহ্বান

  • আপডেট: Sunday, April 19, 2026 - 10:00 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় আগামী ২০২৬ সালের এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় নকল প্রতিরোধে প্রাইভেট ও কোচিং বাণিজ্য শিক্ষকদের ডিউটি না দেয়ার আহ্বান জানিয়েছেন বাঘার সু-শীল সমাজ।

এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় প্রাইভেট ও কোচিং বাণিজ্যের শিক্ষকগণ ছাত্র-ছাত্রীদের জিপিএ ৫ পাইয়ে দেয়ার আশায় অর্থের বিনিময়ে কোচিং বাণিজ্যের জালিয়াতি শিক্ষকগণ পরীক্ষা হলে নৈরাজ্য সৃষ্টি করে পরিক্ষার্থীদের নকলের কপি সর্বরাহ ও উত্তর বলে দেয়ার অভিযোগ রয়েছে।

বিশেষ করে এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষার হলে শিক্ষকগণ উত্তরপত্র ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করে থাকে।

এবার সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ঐ সমস্ত প্রাইভেট ও কোচিং বাণিজ্যের জড়িত জালিয়াতি শিক্ষকগণের পরীক্ষা হলে কোন প্রকার দায়িত্ব না দেয়ার জন্য সংশ্লেষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে বাঘার সুশীল সমাজ। এছাড়ায় ঐ সমস্ত জালিয়াতি শিক্ষকগণ ব্যবহারিক পরীক্ষায় দেখে লেখার সুযোগ ও বেশি নম্বর দেয়ার কথা বলে ছাত্র-ছাত্রীদের কাছে থেকে অর্থ আদায় করে থাকে।