ঢাকা | অক্টোবর ৪, ২০২৬ - ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান: আটক ৫৫ যানবাহন, মামলা ৫৫

  • আপডেট: Saturday, October 3, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগ ও ১২টি থানা পুলিশ।

গত শুক্রবার দিনব্যাপী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের মোট ৭২০টি যানবাহন থামিয়ে কাগজপত্র চেকিং করা হয়। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা লঙ্ঘনের দায়ে ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৫৫টি মামলা নথিভুক্ত করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫৫টি যানবাহন আটক করা হয়।

আরএমপি জানিয়েছে, সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বিশেষ চেকপোস্ট ও ট্রাফিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরাপদ সড়ক বজায় রাখতে নগরবাসীকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।